1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মুকসুদপুরে আলোচনা সভা গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন মুকসুদপুরে ১৪০ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১০৪ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য রঞ্জন মন্ডল গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে ইজিবাইক ও মোটরচালক-মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস রেলি ও আলোচনা সভা মুকসুদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুজা মণ্ডপসমুহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৫ Time View

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার মোঃ আরিফ-উজ-জামান -এর বাসভবনের সামনে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের বাসভবন “মধুমতি” এর প্রধান ফটকের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে।

এ সময় আশপাশের এলাকা সহ ওই এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় সহ আশপাশের গুরুত্বপূর্ণ অফিসের মুল গেট বন্ধ করে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ সহ গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার ওপর ককটেল বিস্ফোরণের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, রাত সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক মহোদয়ের বাসভবনের সামনের রাস্তায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা বা কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আয় নানু প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করছি খুব শীঘ্রই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho