1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

দুঃস্থ মানবতার সেবায় প্রবাসী আকাশ মিয়া কাশিয়ানী (গোপালগ

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০৩ Time View

ঞ্জ) প্রতিনিধি,
ধারাবাহিক ভাবে গোপালগঞ্জ কাশিয়ানীর ২শ ও ফরিদপুর আলফাডাঙ্গার ৩শ দুঃস্থ অসহায়দের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করে আসছেন মরিশাস প্রবাসী আকাশ মিয়া।
মরিশাসে থেকেও, গত দু’বছর ধরে প্রতিমাসে একবার করে বিনামূল্যে এ চাল বিতরণ করেন তিনি।
এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার সকাল ১০টায় আলফাডাঙ্গা জাটিগ্রাম মিয়া বাড়ি থেকে দিন ব্যাপী ৫ শ দুঃস্থ অসহায়দের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, প্রবাসী আকাশ মিয়া ২০২১ সালের মার্চ মাস (করোনা কালীন সময়) থেকে ধারাবাহিকভাবে দরিদ্র দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, ঈদ উপহার বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ৫ শতাধিক দরিদ্র মানুষকে তালিকাভুক্ত করে আসমোক কোম্পানি লিমিটেড মরিশাস এর নামে ত্রাণ সহায়তার কার্ড করে দিয়ে
নিয়মিতভাবে মাসে একবার জনপ্রতি ৫ করে চাল বিতরণ করেন।
এছাড়াও মাদ্রাসা, এতিমখানা ও মসজিদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ ও প্রয়োজনীয় পণ্য প্রদান করেন প্রবাসী আকাশ মিয়া।
আকাশ মিয়ার বাবা জাকির হোসেন মিয়া বলেন, আসমোক কোম্পানি লিমিটেড, মরিশাস এর পক্ষ থেকে আমার ছেলে আকাশ মিয়ার উদ্যোগে, কাশিয়ানী ও আলফাডাঙ্গার ৫ শ দুঃস্থ অসহায়দের মাঝে প্রতিমাসে একবার জনপ্রতি ৫ কেজি করে চাল বিতরণ করি। এছাড়াও ২ হাজার মানুষের মাঝে শীতের সময় শীতবস্ত্র, ঈদুল ফিতরে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও বস্ত্র এবং ঈদুল আযহায় কোরবানির মাংস বিতরণ করা হয়।
এ মানবতার সেবা চলমান থাকবে বলেও তিনি জানান।
সুবিধাভোগীরা আকাশ মিয়া ও আসমোক কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার হুসাইন আদমজীসহ পরিবারের সকলের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho