1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ, জেলা কার্যালয়ের তালা খুলে ফেললো বিক্ষুব্ধ নেতা কর্মীরা: ডিসি ও এসপিকে বদলি গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৩, বাসে আগুন মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আহত- শতাধিক গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফরিদপুরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের, অসহায় পরিবারে উপার্জনের একমাত্র মানুষকে হারানোর শোক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল

মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী দিনে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৪৩৬ Time View

কাজী পাপড়ী- 
“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুনে” শ্লোগানের ভিত্তিতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়ন (১৫ মে) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমানের সভাপতিত্বে এবং
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নাদিয়াত আলম যুথির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
মুকসুদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা। স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:  রায়হান ইসলাম শোভন। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর পৌরসভার মেয়র মো:  আশরাফুল আলম শিমুল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম মোল্লা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশারফ হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত,মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: ফিরোজ খান, সাবেক কৃষি ব্যাংকের আঞ্চলিক ম্যানেজার আমিনুল ইসলাম পান্নু ও ডা: সোহরাব হোসেন কুব্বাত,জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম,মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম,প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন ও সদস্য হাফিজুর রহমান লেবু প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিশুদের মা এবং বিভিন্ন স্কুলের ছাত্রীদের মাঝে পুষ্টির উপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিন ক্যাটাগরিতে নয়জন বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho