1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন সালিনাবক্স দাখিল মাদ্রাসায় মেধাবীদের সংবর্ধনা, সংস্কৃতি চর্চা আর চড়ুইভাতির উৎসবমুখর আয়োজন মুকসুদপুরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় পুষ্টি সপ্তাহ মুকসুদপুরে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের পদত্যাগ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সহিত গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত *মানিকগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভনে ৩২ লাখ টাকা আত্মসাৎ: দুই আসামি কারাগারে।* কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় – এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই ___ ডাঃ কে এম বাবর এমপি

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫৭ Time View

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

রিকি শেখ স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি মহিলা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল সোমবার দিবাগত রাত ২ টায় উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নুরালি মহিলা মাদ্রাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে সম্পূর্ণ মাদ্রাসাটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন।
মাদ্রাসাটির মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন, আমাদের এই মাদ্রাসায় এলাকার ৮৫ জন ছাত্রী লেখাপড়া করে। এরা রাতে নামাজ পড়ে বাড়ি চলে যায়। রাত ২ টার দিকে চিৎকার চেচামেচি শুনে আমি মাদ্রাসায় ছুটে আসি। এসে দেখি মাদ্রাসাটিতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এ সময় আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা আসতে আসতে মাদ্রাসাটির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো বলেন, এই অগ্নিকান্ডের ঘটনায় আমাদের প্রায় ৭লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বর্তমানে নতুন করে ঘর তোলার মতো আমাদের কোন অর্থ নাই। দ্রুত নতুন ঘর তুলতে না পারলে আমাদের মাদ্রাসার ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন হুমকির মধ্যে পড়বে। তাই নতুন ঘর তোলার জন্য আমরা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সাহায্য কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho