1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন জেলা রিটার্নিং অফিসার ও পুলিশ সুপার

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ Time View

গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন জেলা রিটার্নিং অফিসার ও পুলিশ সুপার

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ -উজ-জামান এবং জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার এবং গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার গোপালগঞ্জ সদর উপজেলার চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়, সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়, সরকারি কবি নজরুল ইসলাম কলেজ এবং কলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৌশিক আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম, সদর উপজেলা নির্বাচন অফিসার অনিমেষ কুমার বসু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho