1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ইংরেজি বিভাগ, বাইউস্টের উদ্যোগে প্রফেশনাল কমিউনিকেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২২৮ Time View

ইংরেজি বিভাগ, বাইউস্টের উদ্যোগে প্রফেশনাল কমিউনিকেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধঃ

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে “Certification in Professional Communication, Fall 2025” শীর্ষক চারদিনব্যাপী একটি কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি ২৫–২৬ ফেব্রুয়ারি এবং ১–২ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। কর্মশালাটি সমন্বয় করেন বিভাগের সহকারী অধ্যাপক, জনাব আব্দুল্লাহ ভূইয়া।

কর্মশালায় ইংরেজি বিভাগের ১৩তম ব্যাচের (৪র্থ বর্ষ, ২য় সেমিস্টার) মোট ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমসাময়িক পেশাগত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়। কর্মশালায় অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে ছিল—ক্যারিয়ার কাউন্সেলিং, পেশাগত যোগাযোগে সিভি ও রেজুমে প্রস্তুতকরণ, প্রযুক্তির ব্যবহার হিসেবে এক্সেলের উপর তিনটি পৃথক সেশন, চাকরির সাক্ষাৎকারে অংশগ্রহণ বিষয়ে পরামর্শ , পেশাগত শিষ্টাচার ও আচরণবিধি, পেশাগত ক্ষেত্রে ই-টুলসের ব্যবহার, উপস্থাপন দক্ষতা ও পাওয়ারপয়েন্টের মৌলিক ধারণা, একাডেমিক লেখা ও গবেষণায় নৈতিক বিবেচনা (প্লেজারিজম পরিহার, প্যারাফ্রেজিং এবং প্লেজারিজম যাচাইকরণ সফটওয়্যারের ব্যবহার), মৌখিক ও সাংকেতিক যোগাযোগ এবং সামাজিক ইংরেজি ভাষা দক্ষতা।

প্রশিক্ষণ সেশনগুলোতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করা হয়। বিশেষ করে সিভি প্রস্তুতকরণ, মক ইন্টারভিউ এবং প্রেজেন্টেশন কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ-এর ডিন অধ্যাপক ড. রমা ইসলাম এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আবদুর রশিদ ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচক বৃন্দ বলেন- বর্তমান প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে টিকে থাকতে কেবল একাডেমিক জ্ঞানই নয়, কার্যকর যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং পেশাগত আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ইংরেজি বিভাগের প্রধান উল্লেখ করেন যে ভবিষ্যতে এ ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho