1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

মুকসুদপুরে একাধিক মামলার আসামি আ. লীগ নেতা খলিলুর রহমান শেখকে আটক করেছে পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৯ Time View

মুকসুদপুরে একাধিক মামলার আসামি আ. লীগ নেতা খলিলুর রহমান শেখকে আটক করেছে পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার পলাতক আসামি খলিলুর রহমান শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে নাশকতার অভিযোগে আটক করেছে পুলিশ।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির একটি দল মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে জলিরপাড় বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটককৃত খলিলুর রহমান শেখ উপজেলার ননীক্ষীর ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত নাসির উদ্দিন শেখের ছেলে। 

মুকসুদপুর থানা সূত্রে জানাগেছে, খলিলুর রহমানের বিরুদ্ধে দেশবিরোধী নাশকতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক মো. মনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, খলিলুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho