1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৬১ Time View

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের রাতইল গ্রামে সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা-এর উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নাগরিক সেবামূলক কর্মসূচি সম্পর্কে উপস্থিত জনগণের মাঝে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু করেছে। ক্রমান্বয়ে দেশের প্রতিটি পরিবার এই ফ্যামিলি কার্ড পাবেন তবে ফ্যামিলি কার্ডের জন্য আপনারা কোনো ধরণের টাকা-পয়সা লেনদেন করবেন না। অনুষ্ঠানে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে তথ্য অফিসার মোঃ সুলাইমান বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত ফ্যামিলি কার্ড ইতোমধ্যে পাইলট প্রকল্প আওতায় চালু হয়েছে এবং তা ক্রমান্বয়ে দেশব্যাপী চালু করা হবে। পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃষক কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উঠান বৈঠক শেষে উপস্থিতিদের মাঝে সরকারের বিভিন্ন সেবা ও উদ্যোগ নিয়ে নির্মিত জনসচেতনতামূলক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীদের জন্য বিশেষ গাড়ি সার্ভিস এবং বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho