1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ফরিদগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই সিদ্দিকী লিটনের ইফতার সামগ্রী বিতরণ ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৯৬ Time View

ফরিদগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই সিদ্দিকী লিটনের ইফতার সামগ্রী বিতরণ
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
“মানুষ মানুষের জন্য, গরিব অসহায় মেহনতি মানুষের পাশে সবাই”—এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে এবারও অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন ফরিদগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই সিদ্দিকী লিটন। তিনি ফরিদগঞ্জ উপজেলার ১১নং চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের বাসিন্দা।
নিজস্ব অর্থায়নে তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ১,৫০০ গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এদের মধ্যে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকসহ নিম্নআয়ের মানুষরা ছিলেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় ৮নং ওয়ার্ডের আলীগঞ্জ মাদ্রাসা সংলগ্ন মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি প্রবাসী আব্দুল হাই সিদ্দিকী লিটন তার বক্তব্যে বলেন, “অসহায় ও মানবতার কল্যাণে আমি সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি একজন জনপ্রতিনিধি হতে চাই। যদি আপনারা আমাকে প্রতিনিধি হিসেবে দেখতে চান, তাহলে আপনাদের দোয়া ও সমর্থন প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমি ১৯৮৮ সাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। সৌদি আরবে আপনাদের দোয়ায় কাজ করে সফল হতে পেরেছি। আমার নিজ এলাকা ১১নং চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে জড়িত থেকে বিভিন্নভাবে মানুষের সেবায় কাজ করে আসছি।”
তিনি সবাইকে পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষা করে রোজা পালনের আহ্বান জানান এবং প্রবাসী ভাইদের জন্য, দেশবাসীর জন্য ও কবরবাসীদের জন্য দোয়া করার অনুরোধ করেন। ভবিষ্যতেও যেন আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মামুনুর রশিদ সুমন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনসার মৃধা, মফিজুর রহমান এবং মোহাম্মদ কামাল খানসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho