1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩৩ বোতল মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২০৭ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩৩ বোতল মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

রিকি শেখ স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতী সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ বোতল নিষিদ্ধ মাদকসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। আজ শনিবার ভোরে র‍্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল শংকর পাশা এলাকার পাঁকা রাস্তার ওপর থেকে তাদের হাতেনাতে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ রায়হান হোসেন (২৫), মোসাঃ ময়না (৬০) এবং মোসাঃ মমতাজ (৫৮), যাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho