1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন: সেচ সুবিধায় বদলে যাবে ১৭০০ হেক্টর জমির চিত্র মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কেটে সেবা নিলেন এমপি সেলিম মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কেটে সেবা নিলেন এমপি সেলিম গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩৩ বোতল মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার মুকসুদপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আবু বকর, মুকসুদপুর প্রতিনিধি ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫শ’ শিশুকে মেহেদী বিতরণ ফরিদগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই সিদ্দিকী লিটনের ইফতার সামগ্রী বিতরণ ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: গোপালগঞ্জে অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে রাতের আঁধারে বিষ প্রয়োগে ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ

মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কেটে সেবা নিলেন এমপি সেলিম

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১ Time View

মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কেটে সেবা নিলেন এমপি সেলিম

আব্দুল কাইয়ূম মুন্সি ঃ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের মতোই সরকারি বিধি মেনে টিকিট কেটে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

শনিবার ( ১৪ মার্চ) বিকেলে তিনি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলামসহ চিকিৎসকেরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে এমপি সেলিমুজ্জামান সেলিম

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাইয়ুম মুন্সীর অসুস্থ মাকে দেখতে যান। পাশাপাশি হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার মান ও চলমান কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রিয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী,উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, সাবেক উপজেলা ছাত্র দলের (সাবেক) সভাপতি জুয়েল মুন্সী, পৌর ছাত্র দলের সভাপতি আশিক মুন্সি, সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহসিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho