1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন: সেচ সুবিধায় বদলে যাবে ১৭০০ হেক্টর জমির চিত্র

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৭২ Time View

কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন: সেচ সুবিধায় বদলে যাবে ১৭০০ হেক্টর জমির চিত্র

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫ কিলোমিটার দীর্ঘ ‘ধুরাল খাল’ খনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার ধুরাল খালে নিজ হাতে খননের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫ কিলোমিটার দীর্ঘ ধুরাল খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। খালটি খনন সম্পন্ন হলে প্রায় ১ হাজার ৭০০ হেক্টর জমিতে আধুনিক সেচ সুবিধা নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বিস্তীর্ণ কৃষিজমি। এতে বদলে যাবে এ অঞ্চলের কৃষি উৎপাদনের চিত্র – এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, ধুরাল খাল খনন প্রকল্প বাস্তবায়নের ফলে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এবং কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের প্রায় ২৫ বর্গকিলোমিটার এলাকার জলাবদ্ধতা দূর হবে। পাশাপাশি প্রায় ২০ বর্গকিলোমিটার ফসলি জমি দীর্ঘদিনের জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাবে। তিনি আরো বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষকেরা সহজেই সেচ সুবিধা পাবেন, যার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বক্তব্যে প্রতিমন্ত্রী কৃষি ও কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, দেশের মাটি অত্যন্ত উর্বর এবং সঠিকভাবে পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষিতে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়। এ কারণেই দেশের বিভিন্ন জেলায় একযোগে নদী, নালা ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষকেরা সেচ সুবিধা পেয়ে উৎপাদন বাড়াতে পারেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, গোপালগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম জিলানী।

ধুরাল খাল খনন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক,
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আনিস হায়দার খান, কোটালীপাড়া উপজেলা অফিসার সাগুফতা হক, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, গোপালগঞ্জ জেলা ও কোটালপাড়া উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধুরাল খাল খনন কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জলাবদ্ধতা দূর করে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হওয়ায় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তাদের আশা, খাল খনন সম্পন্ন হলে এ অঞ্চলের কৃষিতে নতুন গতি আসবে এবং ফসল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের পর প্রতিমন্ত্রী ও এমপি মহোদয়গণ সহ সকলেই কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho