1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ মুকসুদপুর ১ নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ। মুকসুদপুর ১ নং মডেল প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত গোপালগঞ্জে এপেক্স ক্লাবের ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করে প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকলে, দেশ ভালো থাকবে – সেলিমুজ্জামান সেলিম এমপি

কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৪০ Time View

কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।    

সোমবার (১৬ মার্চ) বেলা ১১ ঘটিকায় কোটালীপাড়া  উপজেলা পরিষদ চত্বরে  ৯‘শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। 

এ সময় কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসারও দোলন চন্দ্র রায়, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার, দেবশীষ দাস, এসপিপিও, এসএএওগন, কৃষক/কৃষানীরা উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ অর্থবছরে কোটালীপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর খাতের আওতায় খরিফ মৌসুমে পাট, আউশ ধান, গ্রীষ্মকালীন তিল ও গ্রষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র

ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচীর আওতায় খরিফ মৌসুমে ৯৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে। পাট ফসলের বিপরীতে প্রতি কৃষক বীজ-১ কেজি, ডিএপি-৫ কেজি ও এমওপি-৫ কেজি উপকরন সহায়তা পাবেন। আউশ ধানের বিপরীতে ৫ কেজি হারে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাবেন।গ্রীষ্মকালীন মুগ ফসলের বিপরীতে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাবেন। গ্রীষ্মকালীন তিল ফসলের বিপরীতে প্রতি কৃষকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষি উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব সময় কৃষকদের পাশে থেকে বিনামূল্যে সার ও বীজ নানা প্রণোদনায় সহযোগিতা করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন বাড়াতে ও স্বাবলম্বী করতে প্রশাসন এবং কৃষি বিভাগ একসঙ্গে কাজ করছে।

উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় বলেন, বিভিন্ন প্রণোদনা প্রকল্পের মাধ্যমে সরকার কৃষকদের চাষাবাদে উৎসাহিত করছে। কৃষকদের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho