1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

গোপালগঞ্জে প্রয়াত পুলিশ পরিবারের সদস্যদের মাঝে আইজিপির দেওয়া ঈদ উপহার তুলে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৭২ Time View

গোপালগঞ্জে প্রয়াত পুলিশ পরিবারের সদস্যদের মাঝে আইজিপির দেওয়া ঈদ উপহার তুলে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল-ফিতর- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অর্থাৎ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী প্রয়াত পুলিশ অফিসার ও সদস্যদের পরিবারের মাঝে বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) -এর দেওয়া উপহার সামগ্রী ও শুভেচ্ছাবার্তা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে মহা পুলিশ পরিদর্শক কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী ও শুভেচ্ছাবার্তা প্রত্যেক পরিবারের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, “আমাদের যেসব সহকর্মী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তারা আমাদের গর্ব। ঈদ আনন্দের এই সময়ে আমরা তাদের পরিবারের পাশে আছি। পুলিশ বাহিনী সবসময় এই পরিবারগুলোর পাশে থাকবে।”

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আফতাব উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা ও প্রয়াত পুলিশ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho