1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা, বিভিন্ন অপরাধে অর্থদণ্ড প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৫৫ Time View

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা, বিভিন্ন অপরাধে অর্থদণ্ড প্রদান
কেএম সাইফুর রহমান ঃ

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ কে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসকের দিকনির্দেশনায় সমগ্র জেলাব্যাপী ভ্রাম্যমান আদালত পৃথক পৃথক অভিযান পরিচালনা করেছে।

বুধবার (১৮ মার্চ) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পুলিশ লাইনে *সড়ক পরিবহন আইন ২০১৮* মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ০১ টি মামলায় ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া এসময় অত্র এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং গোপালগঞ্জ ফিলিং স্টেশন, শরীফ নুরজাহান ফিলিং স্টেশন ও দোলা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ তদারকি করা হয়।

পরবর্তীতে গোপালগঞ্জ সদরের উত্তর গোবরা পূর্বপাড়ায় (নীলামাঠের পাশে) একটি আইসক্রিম ফ্যাক্টরিতে *ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯* এর ৫২ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার প্রভৃতি অপরাধ আমলে গ্রহণপূর্বক উক্ত ধারায় ০১ মামলায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লার নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho