1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ রিকি শেখ স্টাফ রিপোর্টার : মুকসুদপুরের সালিনাবক্স দাখিল মাদ্রাসায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি মুকসুদপুরের সালিনাবক্স দাখিল মাদ্রাসায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি গোপালগঞ্জে প্রশাসনের অভিযানে ভেকু মেশিন জব্দ, নিয়মিত মামলা দায়েরের নির্দেশ জলবায়ু সচেতনতায় কাঠি হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার  গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেধা যোগ্যতা ও স্বচ্ছতার পরীক্ষায় নতুন পুলিশ নির্বাচনের যাত্রা গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন

টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৫ Time View
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ৪২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭০কোটি ৯০ লাখ ৩০ হাজার ১০ টাকা। এতে ৬ লাখ ১৭ হাজার ৪১৬ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল আলম এ বাজেট উপস্থাপন করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (সংসদীয় আসন-২১৭) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম।

বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক ও ইউএনও জহিরুল আলম বলেন, জনসেবার মানোন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি আরো বলেন, রাজস্ব আদায় বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে টুঙ্গিপাড়া পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভায় রূপান্তর করা হবে।

এ সময় সেখানে পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দীন, ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, ২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফরসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho