1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার  গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেধা যোগ্যতা ও স্বচ্ছতার পরীক্ষায় নতুন পুলিশ নির্বাচনের যাত্রা গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন মুকসুদপুরে জাতীয় ফল মেলা-২০২৬- অনুষ্ঠিত খান মাহমুদ রাজু ঃ গোপালগঞ্জে পুলিশ ক্যাডেট এএসআই পদে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত গোপালগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল। গোপালগঞ্জে পুলিশ ক্যাডেট এএসআই পদে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত দীর্ঘ তিন মাস পর প্রশাসনের হস্তক্ষেপে খুলে দেওয়া হলো চলাচলের একমাত্র রাস্তা মুকসুদপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৮ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদাবাজি, হয়রানি এবং তাকে জড়িয়ে প্রকাশিত কথিত মানহানিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. জামিনুর রহমান তুহিন। তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল চাঁদা না পেয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য প্রচার করছে। প্রশাসনের নিকট এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।

রোববার (২৮ জুন) নিজ ব্যবসাপ্রতিষ্ঠান “মেসার্স নাহার এন্টারপ্রাইজ” -এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. জামিনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তিনি ভাটিয়াপাড়া (বরাশুর) এলাকায় সততা ও সুনামের সঙ্গে রড-সিমেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে একটি স্বার্থান্বেষী মহল তার ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই চক্র তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি কিছু জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে তাকে জড়িয়ে ‘গোপালগঞ্জে আলাদীনের চেরাগের ওপর নাম তুহিন’ এবং ‘আলাদীনের চেরাগ হাতে পেলেন কাশিয়ানীর তুহিন’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

ভুক্তভোগী তুহিন বলেন, সংবাদে তার নামে ‘নাহার ফ্যাশন হাউজ’, ‘নাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, ‘নাহার হাউজিং’ ও ‘নাহার রিসোর্ট’ নামে একাধিক প্রতিষ্ঠানের মালিকানা দাবি করা হলেও বাস্তবে তার একমাত্র বৈধ ব্যবসাপ্রতিষ্ঠান ‘নাহার এন্টারপ্রাইজ’। প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণের মাধ্যমে পরিচালিত হয় এবং তিনি নিয়মিত কর পরিশোধকারী একজন ব্যবসায়ী।

তিনি আরো বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি চাঁদাবাজ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে প্রকৃত তথ্য তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতা করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho