গোপালগঞ্জে পুলিশ ক্যাডেট এএসআই পদে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত
কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ
“বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ সংক্রান্তে গোপালগঞ্জে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫ টায় গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিল শেডে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
এ সময় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ এর Physical Endurance Test (PET) কার্যক্রমে গোপালগঞ্জ জেলা পুলিশ রিক্রুটমেন্ট টিমকে সার্বিক সহায়তা প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান হোসেন, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশন) ডিএমপি, ঢাকা।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন শেখ মাহমুদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (আইসিটি), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), নারায়ণগঞ্জ ও সাঈদ নাসিরুল্লাহ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুর।
এছাড়াও গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply