1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে একাত্তর টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন ‎ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠিত গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে মুকসুদপুরে কর্মশালা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তফা গাজীর কবর জিয়ারত করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি মুকসুদপুরে কৃষকের মাঝে নারকেল চারা ও সার বিতরণ আশিকুর রহমান মুন্সি ঃ ত্রিশালে ৬৫৯ পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত  গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান

মুকসুদপুরে একাত্তর টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৮ Time View

মুকসুদপুরে একাত্তর টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন

​নিজেস্ব প্রতিনিধিঃ

​‘দমে না, থামে না’—এই শ্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টিভি’ তার ১৪ বছর পূর্তি উদযাপন ও ১৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রবিবার (২১ জুন) রাত ৯ টায় মুকসুদপুরের সোনালী ব্যাংক মোড় সংলগ্ন দাদি বাড়ি রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও কেক কাটা’র অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​একাত্তর টেলিভিশনের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মোঃ আম্মার মিয়া অসীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম খান। মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবকরা অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে বক্তারা একাত্তর টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই চ্যানেলটি বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে একাত্তর টেলিভিশন মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।

‘দমে না, থামে না’—এই মূলমন্ত্রটি কেবল স্লোগান নয়, বরং এটি সত্য অনুসন্ধানী সাংবাদিকতার এক দৃঢ় অঙ্গীকার। ভবিষ্যতে দেশ ওচ জাতির স্বার্থে একাত্তর টেলিভিশন আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদ,
পৌর বিএনপির সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাঈদুজ্জামান, উপজেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অন্তর, দৈনিক কালের সমাজের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মোঃ সোহান শেখ, সাংবাদিক মোঃ রবিন হোসেনসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুধীজনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho