মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মোঃরিপন মিয়ার দলীয় পদ ও পদবী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার ( ৩ জুলাই ) মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মোঃ লুৎফর রহমান মোল্লা জানান, আমি মোঃ লুৎফর রহমান মোল্লা , পিতা. মৃত. মোঃ খোকা মোল্লা , গ্রাম. টেংরা খোলা , ডাকঘর. মুকসুদপুর, উপজেলা. মুকসুদপুর, জেলা. গোপালগঞ্জ। আমি মুকসুদপুর পৌরসভার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মোঃরিপন মিয়া, পিতা,মোঃআমির আলী মিয়া, গ্রাম ঃ টেংরা খোলা, পদে দায়িত্বরত ছিলাম। আমার শারীরিক সমস্যার কারণে স্বেচ্ছায়, স্বজ্ঞানে আওয়ামীলীগের দলিয় পদ পদবী থেকে পদত্যাগ করছি।
আজ ০৩/০৭/২০২৬ ইং তারিখ থেকে আমাাদের সাথে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নেই। আমি ও আমরা আর কখনো আওয়ামীলীগের রাজনীতি করবো না।
#
Leave a Reply