1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ: নিহত, ১আহত ৫ মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত: সম্প্রীতি এইড ফাউন্ডেশন মিজান মোল্লাকে আহবায়ক ও মাসুদ কে সদস্য সচিব করে মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মুমিল্লায় বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

টুঙ্গিপাড়ায় স্বাচিপের ফ্রি হেলথ ক্যাম্পে সেবা নিলেন ১৬৪৩ জন

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৭০৬ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ৩য় দিনে ১৬শ ৪৩ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ নিয়েছেন।

সোমবার (২১ মার্চ) সকাল ৯ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত রোগীদের সেবা প্রদান কার্যক্রম চলে। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টায় ফের আবার এ ফ্রি ক্যাম্প শুরু হবে।

স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ সার্বক্ষণিক চিকিৎসাসেবা কার্যক্রম তদারকি করছেন।

অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন,গত দু’দিনের সেবাগ্রহীতারা সন্তুষ্ট বলে রোগীর সংখ্যা বেশি। রোগীদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ঔষধ সরবরাহ করছি। আজও চিকিৎসাসেবা প্রদানের জন্য একটি সেবা বুথ বাড়িয়েছি।
তিনি বলেন, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের স্বাচিপ সমর্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা প্রদান করেছেন। প্রথম দিন থেকেই আমরা দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে রোগীদের সেবা দিয়ে আসছি। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, কার্ডিওলজি, মা ও প্রসূতি, চক্ষু, নাক, কান ও গলা, সার্জারি, চর্মরোগ, শিশুরোগ বিভাগ, অর্থোপেডিক্স, ডেন্টিস্ট্রি, নিউরো সার্জারি বিভাগে দেশবরেণ্য চিকিৎসকেরা সেবা দিয়ে আসছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গত শনিবার সকাল
১০টায় এ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজুলুল করিম সেলিম। এদিন বিভিন্ন বিভাগের দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ৪৯৩ জন রোগীকে চিকিৎসা পরামর্শ সহ তাদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। দ্বিতীয় দিনে ৮৮৯ জন রোগী সেবা নিয়েছেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে স্বাচিপের এ কার্যক্রম সফল করতে গোপালগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে দেখা গেছে আয়োজক কর্তৃপক্ষকে। এ স্বাস্থ্যসেবা কর্মসূচি আগামী ২৫ মার্চ শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho