1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ: নিহত, ১আহত ৫ মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত: সম্প্রীতি এইড ফাউন্ডেশন মিজান মোল্লাকে আহবায়ক ও মাসুদ কে সদস্য সচিব করে মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মুমিল্লায় বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন

  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৯৭৯ Time View

কে এম সাইফুর রহমান, শহিদুল ইসলাম শহিদ ঃ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) ১১টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মহিউদ্দিন সিকদারের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন অন্যান্য নেতৃবৃন্দ।

পরে তারা পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ -এর ১৫ আগষ্ট বন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন সহ কেন্দ্রীয় ছাত্রলীগ, জেলা-উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালী বেরিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho