1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ রিকি শেখ স্টাফ রিপোর্টার : মুকসুদপুরের সালিনাবক্স দাখিল মাদ্রাসায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি মুকসুদপুরের সালিনাবক্স দাখিল মাদ্রাসায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি গোপালগঞ্জে প্রশাসনের অভিযানে ভেকু মেশিন জব্দ, নিয়মিত মামলা দায়েরের নির্দেশ জলবায়ু সচেতনতায় কাঠি হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার  গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেধা যোগ্যতা ও স্বচ্ছতার পরীক্ষায় নতুন পুলিশ নির্বাচনের যাত্রা গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন

নগরকান্দা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন- সভাপতি আহাদ, সম্পাদক মাহফুজ সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন

  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৬০১ Time View

বেলায়েত হোসেন লিটন,বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক প্রকাশক মাহবুব আহাদ। তিনি পেয়েছেন ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (দিনকাল) শওকত আলী শরিফ পেয়েছেন ১১ ভোট ও (মোহনা টিভি) মুঈদুল ইসলাম লিখন পেয়েছেন ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে (যায়যায়দিন) মাহফুজুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ভোরের কাগজ) নিজাম নকিব পেয়েছেন ১০ ভোট ও (মানবজমিন) লিয়াকত হোসেন পেয়েছেন ৯ ভোট।

সহ-সভাপতি-১ পদে সিনিয়র (দৈনিক খবরপত্র) বেলায়েত হোসেন লিটন। তিনি পেয়েছেন ২৬ ভোট। সহ-সভাপতি-২ (বাঙালী খবর) জাকির হোসেন জাকারিয়া ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী (বাঙালী সময়) মিজানুর রহমান মিজান পেয়েছেন ১১ ভোট।

কোষাধ্যক্ষ পদে (সময়ের আলো) মিজানুর রহমান মোল্লা ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (আমার সংবাদ) সাইফুল ইসলাম সাইফ পেয়েছেন ১০ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে (নবচেতনা) শাহিনুজ্জামান শাহিদ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ভোরের পাতা) এস এম আক্কাস পেয়েছেন ১৪ ভোট।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সম্পাদক পদে (নবরাজ) শামীম হোসেন, (ফরিদপুর কন্ঠ) হাবিবুর রহমান পান্নু।
দপ্তর সম্পাদক পদে (বঙ্গটিভি) মশিউর রহমান মিন্টু।
ক্রীড়া সম্পাদক পদে (খোলা কাগজ) ফয়সাল হোসেন।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে (খোলাচোখ) এহসানুল হক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন,(বাংলা বাজার) তৌহিদুল ইসলাম তুহিন, (আনন্দ টিভি) মনিরুজ্জামান মোল্লা তুহিন, (বর্তমান কথা) শফিকুল ইসলাম মন্টু, (চ্যানেল এস টিভি বাংলা) আনিচুর রহমান বুরহান নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার পর  প্রধান নির্বাচন কমিশনার এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, সহ-নির্বাচন কমিশনার (সমকাল) বোরহান আনিস ও (মানবকন্ঠ) শফিকুল খান জনি নির্বাচনের ফল ঘোষণা করেন।

এর আগে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৩৬ জন ভোটারের মধ্যে ৩৫ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho