1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পূর্ব বিরোধের জেরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: গোপালগঞ্জে প্রবাসী যাত্রীদের লুট করা মালামাল সহ এক চালক ও ৮০০ পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ ফরিদগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫শ’ শিশুকে মেহেদী বিতরণ

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৬৫ Time View

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউসিবি ব্যাংকের টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে টেকেরহাট বন্দরে ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে এ মেহেদী বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের টেকেরহাট শাখা প্রধান আবুল কালাম আজাদ, অপারেশন ম্যানেজার আশরাফ হোসেন, ক্রেডিট অফিসার মোঃ আসাদুজ্জামান,  ডিবি ইনচার্জ রাজু আহম্মেদ, ক্যাশ অফিসার আজিম উদ্দিন প্রমুখ।
এ উৎসবে টেকেরহাটের বিভিন্ন শিশুদের হাতে মেহেদী তুলে দেয়া হয়। এছাড়াও টেকেরহাট বন্দরে ঈদের কেনাকাটা করতে মা-বাবার সাথে আসা শিশুদের এসব মেহেদী বিতরণ করা হয়।

মেহেদী বিতরণ অনুষ্ঠানে ইউসিবি ব্যাংক, টেকেরহাট শাখা প্রধান আবুল কালাম আজাদ বলেন, ঈদ একটি আনন্দ উৎসব। এ উৎসবে আমরা বেশি আনন্দিত হই শিশুদের মেহেদী দিয়ে। ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখা ৫ শতাধিক বাচ্চাদের জন্য মেহেদীর আয়োজন করেছে।  আমরা অল্প সময়ের ভিতর বাচ্চাদের হাতে এসব মেহেদী বিতরণ করতে চাই।

টেকেরহাট বন্দরে ঈদের কেনাকাটা করতে মা-বাবার সাথে আসা শিশুরা এসব মেহেদী পেয়ে অনেক আনন্দিত। ইউসিবি ব্যাংকের এ ব্যতিক্রমী উদ্যোগকে উপস্থিত সবাই স্বাগত ও ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho