1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
“জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন” মুকসুদপুরে অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার, আগুনে ধ্বংস জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে “রক্তাক্ত জুলাই” চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ​মুকসুদপুর পৌরসভার জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করলেন পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির কাশিয়ানীতে ২৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিষয়ক ক্লাস নিলেন ডিসি আরিফ-উজ-জামান মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় – এমপি সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View

জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়
– এমপি সেলিমুজ্জামান সেলিম

মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মূল শিক্ষা হলো দেশের স্বার্থকে ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। জুলাইয়ের চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হবে।”

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলে “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে
উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু এবং শহীদ সাবিদের বাবা মাহমুদ হাসান।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, স্বাধীনতা ও দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বক্তব্য দেন জুলাই যোদ্ধা মোল্যা ইব্রাহীম, মো. সাহাবুদ্দিন সরদার এবং মো. সাখাওয়াত হোসেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho