“জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন”
নিজস্ব প্রতিনিধিঃ
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে “জুলাই চেতনায় গড়বো দেশ – সবার আগে বাংলাদেশ” -এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ পৌর সভার অন্তর্গত লঞ্চঘাট মডেল মসজিদের পাশেই অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ -উজ-জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা বিএনপি’র আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোঃ সোহেল পারভেজ সহ জেলার বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও গণমানুষের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
পরবর্তীতে গোপালগঞ্জ জেলা প্রশাসন -এর আয়োজনে ও জেলা পরিষদ, গোপালগঞ্জ – এর অর্থায়নে, সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সকলেই উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। উক্ত অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply