মুকসুদপুরে অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার, আগুনে ধ্বংস
নিজেস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার মিরাডাঙ্গা বিলে অভিযান চালিয়ে ৫৬টি অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য দপ্তর।
বুধবার (৫ আগস্ট) পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। পরে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের মাঠ সহায়ক কর্মী মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য দপ্তর জানায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহার করার আহ্বান জানানো হয়।
#
Leave a Reply