গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো. আরিফ-উজ-জামান।
সভায় জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের আওতায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বর্তমান অবস্থার খোঁজখবর নেন। তিনি প্রকল্পের কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসক গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের নানা হয়রানি ও ভোগান্তি লাঘবে সহকারী পরিচালক নাহিদ নেওয়াজকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাসপোর্ট অফিসকে দালাল মুক্ত করার জন্যও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সভায় মুক্ত আলোচনায় প্রতিটি দপ্তরের প্রধানগণ নিজ নিজ দপ্তরের বাস্তবায়িত ও চলমান উন্নয়ন কর্মকাণ্ডগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, গোপালগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক, জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, গোপালগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মুরাদ হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সনজয় কুমার কুন্ডু, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফ- উল- আরেফীন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন, জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার মন্ডল, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুবাইয়াত জামান, গোপালগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্রী সাগরময় রায়, গোপালগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল হক, গোপালগঞ্জ জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মারুফ মুশফিক, গোপালগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, গোপালগঞ্জ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন,
জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. সোহেল পারভেজ, জেলা মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আবুল কালাম আজাদ, গোপালগঞ্জ জেল সুপার মোঃ নিজাম উদ্দিন, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, গোপালগঞ্জ বিটিসিএল -এর জুনিয়র সহকারী ব্যবস্থাপক আব্দুর রহমান, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান সহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply