1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে জুবায়ের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ  স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন মৌলভীপাড়াবাসী ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো___ডাঃ কে এম বাবর এমপি গোপালগঞ্জে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে সংবর্ধনা প্রদান গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নিহত: এলাকায় পুলিশ মোতায়েন সামাজিক কাজ ও উন্নয়নে অবদান রাখায় ৩ জনকে সম্মাননা দিল ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম

গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ

বিজ্ঞানমনস্ক, অনুসন্ধিৎসু ও জ্ঞাননির্ভর প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “কসমোলজি : মহাবিশ্বের অনন্ত যাত্রা” শীর্ষক বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ বিজ্ঞান বিষয়ক সংলাপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ, কৌতূহল ও অনুসন্ধিৎসা জাগ্রত করার লক্ষ্যে ধারাবাহিক বিজ্ঞান বিষয়ক সংলাপের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। সংলাপে মহাবিশ্বের উৎপত্তি, বিশালতা ও এর বিবর্তন, মহাকাশবিজ্ঞান, বৈজ্ঞানিক আবিষ্কারের ক্রমবিকাশ এবং আধুনিক প্রযুক্তির অগ্রযাত্রা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের চিন্তার পরিধি আরও বিস্তৃত করার গুরুত্ব তুলে ধরা হয়।

জেলা প্রশাসক শিক্ষার্থীদের প্রশ্ন করতে, জানতে, যুক্তি দিয়ে ভাবতে এবং অনুসন্ধিৎসু হতে উৎসাহিত করেন। তিনি বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা ও নানাবিধ কার্যক্রমে সম্পৃক্ত থেকে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার জন্য অনুপ্রাণিত করেন।

মহাবিশ্বের অসীম বিস্ময় থেকে শুরু করে মানুষের জ্ঞান ও প্রযুক্তির অসাধারণ অগ্রযাত্রা—বিজ্ঞানের প্রতিটি অনুসন্ধানই নতুন প্রশ্নের জন্ম দেয়, আর সেই প্রশ্নই জ্ঞানের নতুন দুয়ার উন্মোচিত করে। সেই কৌতূহল ও অনুসন্ধিৎসাকে শিক্ষার্থীদের মাঝে আরও বিকশিত করার লক্ষ্যেই জেলা প্রশাসন, গোপালগঞ্জের এ ধারাবাহিক বিজ্ঞান বিষয়ক সংলাপের আয়োজন।

আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল জ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাস্তবতায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ, সৃজনশীলতা ও নিয়মিত জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করবে এবং তারাই ভবিষ্যৎ পৃথিবীকে আরও সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট সকলে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজ শাহীনা নাছরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, কে, এম, ফয়জুল বারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho