1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ইমরান খন্দকারের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পত্রিকা পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ *কাশিয়ানী সেনাবাহিনীর যৌথ অভিযানে মুকসুদপুরে অবৈধভাবে মজুদকৃত ৩,০০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা* আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রস্তুতিমূলক সভা লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অতিরিক্ত ফি আদায় ও অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম ফিলাপ নিয়ে প্রশ্নে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ‎ফরিদগন্জ প্রতিনিধি নাঈম হোসেন পলোয়ানঃ আলফাডাঙ্গায় অবৈধ ভাবে বেকু দিয়ে মাটি কেটে জনগনের চলাচলের বিঘ্ন সৃষ্টি মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

বিএনপি এতিমের টাকা লুট সহ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হওয়া একটি দল _শাজাহান খান এমপি

  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪৬২ Time View

বিএনপি এতিমের টাকা লুট সহ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হওয়া একটি দল _শাজাহান খান এমপি

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, বিএনপি এতিমের টাকা আত্মসাৎ করেছে। দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। জিয়া পরিবার বিদেশে অর্থ পাচার করেছে। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা সেই অর্থ ফিরিয়ে আনাই তার প্রমাণ। স্বাধীনতা বিরোধী চক্র বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে ধ্বংস করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপরেও বারবার হত্যা চেষ্টা চালিয়েও
ক্ষান্ত হয়নি চক্রটি।

আজ সোমবার (২২ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু নির্মাণ সহ বঙ্গবন্ধু ট্যানেলের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী জাতীয় নির্বাচনের আগে মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মহাসমাবেশ করবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপির আপন ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান (শিবু) খান।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো. বদরুদ্দোজা বদর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. রুহুল আমিন, শেখ মো. ইউসুফ আলী। গোপালগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার মো. এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক থানা কমান্ডার আবুল কালাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সহিদুর রহমান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর মোল্লা, বীর মুক্তিযোদ্ধা কাজী আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মুছা, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহসান সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা মো. হাফিজুর রহমানের পরিচালনায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho