1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ইমরান খন্দকারের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পত্রিকা পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ *কাশিয়ানী সেনাবাহিনীর যৌথ অভিযানে মুকসুদপুরে অবৈধভাবে মজুদকৃত ৩,০০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা* আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রস্তুতিমূলক সভা লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অতিরিক্ত ফি আদায় ও অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম ফিলাপ নিয়ে প্রশ্নে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ‎ফরিদগন্জ প্রতিনিধি নাঈম হোসেন পলোয়ানঃ আলফাডাঙ্গায় অবৈধ ভাবে বেকু দিয়ে মাটি কেটে জনগনের চলাচলের বিঘ্ন সৃষ্টি মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

রাত ১০টার মধ্যে ঘুমাতে ‘ব্যাংক কর্মকর্তাকে’ চিঠি কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে গোপালগঞ্জের কাশিয়ানীতে রুপালী ব্যাংকের এক কর্মকর্তাকে রাত ১০ টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৪৭৫ Time View

উপজেলার জয়নগর রুপালী ব্যাংক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে মঙ্গলবার এ নির্দেশনার চিঠি দেন একই ব্যাংকের ম্যানেজার মো. মফিজুর রহমান।

চিঠির একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

চিঠিতে বলা হয়েছে-‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নম্বর ডিওএস ৩১ অনুসারে জনাব মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হল।’

ব্যাংকের ম্যানেজার মো. মফিজুর রহমান তার স্বাক্ষর জাল করা হয়েছে দাবি করে বলেন, ‘ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার ফান করে শহিদুল ইসলামকে এই চিঠি পাঠিয়েছেন। তারা দু’জন ব্যাচমেট। এ ফান করা চিঠিই ভাইরাল হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না।’

ম্যানেজার আরও বলেন, ‘সিনিয়র অফিসার শহিদুল ও স্বপনকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের এর জবাব দেয়ার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho