1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ইমরান খন্দকারের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পত্রিকা পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ *কাশিয়ানী সেনাবাহিনীর যৌথ অভিযানে মুকসুদপুরে অবৈধভাবে মজুদকৃত ৩,০০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা* আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রস্তুতিমূলক সভা লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অতিরিক্ত ফি আদায় ও অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম ফিলাপ নিয়ে প্রশ্নে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ‎ফরিদগন্জ প্রতিনিধি নাঈম হোসেন পলোয়ানঃ আলফাডাঙ্গায় অবৈধ ভাবে বেকু দিয়ে মাটি কেটে জনগনের চলাচলের বিঘ্ন সৃষ্টি মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৪৫৩ Time View

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি (বাইপচেস) -এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব, চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল -এর নেতৃত্বে সমিতির অন্যান্য নেতৃবৃন্দ আজ বুধবার (২৪ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম মিয়া, সহ-সভাপতি মো. আজিজুর রহমান ভূঁইয়া, সহ-আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা ফটিক, সদস্য মো. শাহাবুদ্দিন, সদস্য মো. শাহ আলম, সদস্য মো. জহিরুল আলম মানিক, মো. হারুন অর রশিদ, শেখ জুবরাজ, মো.ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এরপর বাইপচেস -এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho