1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ইমরান খন্দকারের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পত্রিকা পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ *কাশিয়ানী সেনাবাহিনীর যৌথ অভিযানে মুকসুদপুরে অবৈধভাবে মজুদকৃত ৩,০০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা* আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রস্তুতিমূলক সভা লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অতিরিক্ত ফি আদায় ও অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম ফিলাপ নিয়ে প্রশ্নে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ‎ফরিদগন্জ প্রতিনিধি নাঈম হোসেন পলোয়ানঃ আলফাডাঙ্গায় অবৈধ ভাবে বেকু দিয়ে মাটি কেটে জনগনের চলাচলের বিঘ্ন সৃষ্টি মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

গোপালগঞ্জ পুলিশ হাসপাতালে বাবর আলী আমেনা ফাউন্ডেশনের অক্সিজেন সিলিন্ডার চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ

  • Update Time : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৬৪৩ Time View


কে এম সাইফুর রহমান,
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ পুলিশ হাসপাতালে মুমূর্ষু করোনা পজেটিভ রোগীদের জীবন বাঁচাতে বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি দিয়েছে বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশন।

শুক্রবার (৯ জুলাই) সকালে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে বাবর আলী-আমেনা ফাউন্ডেশনের পক্ষে ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক এবং বাবর আলী-আমেনা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য পুলিশ সুপার এস এম শহীদুল ইসলাম পিপিএম ৬টি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার গোপালগঞ্জ পুলিশ হাসপাতালে ব্যবহারের জন্য জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা -এর হাতে হস্তান্তর করেন।

পরে অনুষ্ঠানে আগত পুলিশ সদস্যগণ সহ গণমাধ্যমকর্মীদেরকে করোনা মোকাবেলায় উন্নত মানের মাস্ক উপহার দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পুলিশ সুপার ডা. এস এম শহীদুল ইসলাম পিপিএম, কাশিয়ানী উপজেলার রাতইল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বি এম হারুন অর রশিদ পিনু।

বক্তারা করোনা মোকাবেলায় সরকার ঘোষিত বিধি-নিষেধ মেনে সকলকে ঘরে থাকার অনুরোধ জানান এবং করোনা মহামারীতে সমাজের সামর্থ্যবানদেরকে আপদকালীন সময়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ সহ পুলিশ লাইনের অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশনের পক্ষে বিকালে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নে মুমূর্ষু করোনা পজেটিভ রোগীদের জীবন বাঁচাতে বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা কার্যক্রমে অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। সেই সাথে জরুরি প্রয়োজনে এগুলোর ব্যবহার সম্পর্কে স্বেচ্ছাসেবীদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ দেন কাশিয়ানীর কৃতিসন্তান বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য পুলিশ সুপার ডা এস এম শহীদুল ইসলাম পিপিএম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho