1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত মুকসুদপুরে একাত্তর টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন ‎ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠিত গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে মুকসুদপুরে কর্মশালা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তফা গাজীর কবর জিয়ারত করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি মুকসুদপুরে কৃষকের মাঝে নারকেল চারা ও সার বিতরণ আশিকুর রহমান মুন্সি ঃ ত্রিশালে ৬৫৯ পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

গোপালগঞ্জ বিচার বিভাগে কর্মরত কর্মচারীরা সম্মিলিতভাবে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে

  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩২৪ Time View

গোপালগঞ্জ বিচার বিভাগে কর্মরত কর্মচারীরা সম্মিলিতভাবে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন-এর কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে বিচার বিভাগের কর্মচারীরা সম্মিলিতভাবে কর্মবিরতি পালন করেছে। 

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী তারা গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের মূল ফটকের সামনে দাঁড়িয়ে এ কর্মবিরতি পালন করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল  ও গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রায় শতাধিক কর্মচারীরা এ কর্মবিরতি পালন করেছে।

বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার ব্যানারে এ কর্মবিরতি পালন করে। 

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি (জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা) মোঃ হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক (চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির) মোঃ মনিরুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সচিব খোন্দকার আবু সাঈদ প্রমুখ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সামনে তাদের বক্তব্য তুলে ধরেন। বক্তারা অবিলম্বে সংস্থাপন মন্ত্রণালয় থেকে তাদেরকে বিচার বিভাগের আওতায় আনার জোর দাবি জানান। এছাড়াও গোপালগঞ্জ জেলা থেকে কর্মবিরতির মাধ্যমে সদাশয় সরকারের নিকট এসোসিয়েশনের দুই দফা দাবি বাস্তবায়নে আশু হস্তক্ষেপ কামনা করছেন বলে জানান কর্ম বিরতিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা। অন্যথায় কেন্দ্রীয় কমিটির ঘোষিত যে কোনো কর্মসূচী সফল করার লক্ষ্যে জেলা কমিটি প্রস্তুত রয়েছে বলেও কঠোর হুশিয়ারি দেন কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho