1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে জিআর ও সিআর পরোয়ানায় চার আসামি গ্রেফতার গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: শ্রদ্ধা আর ভালবাসার বিদায় নিলেন সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে। -বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ, জেলা কার্যালয়ের তালা খুলে ফেললো বিক্ষুব্ধ নেতা কর্মীরা: ডিসি ও এসপিকে বদলি গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৩, বাসে আগুন মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আহত- শতাধিক গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

গোবিপ্রবি’তে ৪৭৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৬৫ Time View

গোবিপ্রবি’তে ৪৭৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

শিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তুলতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৩৩টি বিভাগের সকল সেমিস্টারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৪৭৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে মেধাবী এই শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিংয়ে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের প্রায় ১৭ লাখ টাকা বৃত্তি দেয়া হচ্ছে। চলতি শিক্ষাবর্ষেই মোট ৩৫ লাখ টাকা বৃত্তি প্রদান করা হবে। এখন থেকে নিয়মিত স্নাতক পর্যায়ে সকল অনুষদ ও বিভাগে প্রথম স্থানধারী শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড ও ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে স্কলারশিপ ডেস্ক চালু করার। যাতে করে শিক্ষার্থীদের দেশ বিদেশে বিভিন্ন স্কলারশিপ প্রাপ্তিতে সহায়তা করা যায়।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, স্কলারশিপ শব্দটা শুনলেই শরীরে কেমন জানি শিহরণ জাগে। যা অনেক বেশি গর্বের। অনেক বেশি অহংকারের। কারণ স্কলারশিপ কোনো করুণা নয়। এটি শিক্ষার্থীদের অর্জন। আমরা চাই শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সামনে এগিয়ে যাক।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, আজ এই মঞ্চের সামনে বসা শিক্ষার্থীদের আমরা মেধার স্বীকৃতি দিচ্ছি। এই স্বীকৃতির একটা মূল্য আছে। যাদের আগামীতেও মেধার প্রমাণ রেখে যেতে হবে। কারণ প্রাপ্তির একটা যাতনা আছে। সেই যাতনা থেকেই আজকের শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান ও পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান।

এসময় সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho