1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা, বিভিন্ন অপরাধে অর্থদণ্ড প্রদান গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জে প্রয়াত পুলিশ পরিবারের সদস্যদের মাঝে আইজিপির দেওয়া ঈদ উপহার তুলে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ গোপালগঞ্জে প্রয়াত পুলিশ পরিবারের সদস্যদের মাঝে আইজিপির দেওয়া ঈদ উপহার তুলে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ফরিদগঞ্জে নিহতের পরিবারে জামায়াতের নগদ সহায়তা বিচার বিভাগীয় তদন্তে প্রকৃত অপরাধী শনাক্তের দাবি গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে এমপি ডাঃ কে এম বাবরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা বাস- মিনিবাস মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন: সেচ সুবিধায় বদলে যাবে ১৭০০ হেক্টর জমির চিত্র মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কেটে সেবা নিলেন এমপি সেলিম

ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে  জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে………মামুনুল হক 

  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ Time View

ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে  জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে………মামুনুল হক 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

সন্ত্রাসের মাধ্যমে বা পেশি শক্তির মাধ্যমে জনতার রায় ব্যালটকে যদি কেউ ছিনতাই করার চেষ্টা করে প্রতিটি কেন্দ্রে তাদেরকে প্রতিহত করা হবে। ভোটারদের কাছে আমাদের আহবান হবে আপনারা সবার আগে গিয়ে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে 

রিক্সা মার্কায় ভোট দিবেন বলে আহবান জানান খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। 

সোমবার (২ জানুয়ারি) দুপুর ১২ টায় গোপালগঞ্জ ৭ই মার্চ চত্বর রোডে ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত পথ সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ভোট দেওয়ার পরে আপনারা বাড়ি গিয়ে ঘুমাবেন না। আপনাদের এই ভোটের ফসল সন্ধ্যা বেলায় যেন ঘরে তুলে আনতে পারেন সেজন্য প্রতিটি ভোট কেন্দ্রে আপনাদের অবস্থান করতে হবে। যদি কেউ ভোট চুরি করার বা ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে  জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাল ভোট দেওয়ার একটা পাঁয়তারা করা হচ্ছে আমাদের কাছে সংবাদ আছে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিছু মানুষ কারা মারা গেছে, কারা বিদেশে আছে, কারা দূরে আছে তাদের তালিকা করা হচ্ছে। প্রতিবছর শুনি মরা মানুষ এসে ভোট দিয়ে যায়। তারা মরা মানুষের  ভোট দিয়ে ব্যালট বাক্স ভরার পাঁয়তারা করতেছে।  তাদের প্রতিহত করতে হবে। এ সময় গোপালগঞ্জ-২ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত এমপি প্রার্থী মুফতি শুইয়াব ইবরাহীমকে আগামী ১২ তারিখে রিক্সা প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠানোর আহবান জানান খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হক।  

এ সময় গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম রেজাউল করিম,  জামায়াতে ইসলামী নেতা মাসুদুর রহমান, মাওলানা আব্দুল আজিজ ‘সহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন। ৭ই মার্চ চত্ত্বর সড়ক সকাল থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সুষ্ঠু ও সুন্দরভাবে পথসভা সম্পন্নের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি ছিলো চোখে পড়ার মতো। আলোচনা সভা শেষে

খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হক গোপালগঞ্জ-২ ও ৩ আসনে এমপি প্রার্থীদের হাতে রিক্সা প্রতীকের রেপ্লিকা তুলে দেন। এরপর তিনি সকলকে সাথে নিয়ে সংক্ষিপ্তভাবে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho