1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার ও পুলিশ সুপার গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক মুকসুদপুরকে মস্তান, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত আধুনিক উপজেলা উপহার দেবো মুকসুদপুরকে মস্তান, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত আধুনিক উপজেলা উপহার দেবো ফরিদগঞ্জ উপজেলাকে মডেল আসন করতে চিংড়ি প্রতীকে ভোট দিন – এম এ হান্নান।। ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে  জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে………মামুনুল হক  গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ Time View

উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

মুকসুদপুর(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা দত্তবাড়ি প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশের মানুষ আজ একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আগামীর স্বপ্ন দেখছে। এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সুখে-দুঃখে আমি, আপনাদের পাশে থাকতে চাই।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান টুটুল ও আব্দুল আজিজ মাস্টার, কৃষকদল নেতা বদরুজ্জামান এজাজ, ইউপি চেয়ারম্যান এবাদত হোসেন মাতুব্বর, বিএনপি নেতা শাহ সিরাজদৌলা বাবু ফকির, সমাজসেবী সাহেব আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীসহ এলাকাবাসী ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho