মুকসুদপুরে দুই গাড়ির সংঘর্ষে এক পথচারীর মৃত্যু
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কনটেইনার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত আকরাম উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা ও মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসের সঙ্গে উল্টা দিক থেকে আসা কনটেইনার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আকরাম। দুই গাড়ির মাঝখানে পড়ে তিনি গুরতর আহত হন।আহত আকরামকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বর্তমানে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
Leave a Reply