1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অবমুক্তকরণ মুকসুদপুরে মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস- প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মুকসুদপুরে দুই গাড়ির সংঘর্ষে এক পথচারীর মৃত্যু গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতির পদ থেকে মুন্নু মুন্সিকে অব্যাহতি দেওয়া হয়েছে। গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ জঙ্গল থেকে লাশ উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস- প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-
প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবারো ঝরলো প্রাণ। গোপালগঞ্জের কাশিয়ানীতে দোলা পরিবহনের বাস ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী রয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস শিবগাতি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ক-১১-৪২৯৬ নম্বরের একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড সংঘর্ষে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়। এতে গাড়িটির চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। প্রাইভেটকারের অপর এক যাত্রী গুরুতর আহত হন।
এদিকে সংঘর্ষের পর দোলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জঙ্গলের মধ্যে আছড়ে পড়ে। এতে বাসে থাকা ৪ থেকে ৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ভাঙ্গা হাইওয়ে পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকারটি বর্তমানে ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় এলাকায় যানচলাচল বন্ধ থাকলেও পরে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho