অবমুক্তকরণ
মুকসুদপুরে মাছের পোনা অবমুক্তকরণ
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
“রুপালী মৎস্য, স্বনির্ভর দেশ- সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় গোপালগঞ্জের মুকসুদপুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) মুকসুদপুর উপজেলার টেংরাখোলা এলাকার আগারী অভয় আশ্রমে এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদের উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সহকারী ভূমি কর্মকর্তা আবিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে সচেতনভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
#
Leave a Reply