1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে
– এমপি সেলিমুজ্জামান

আশিকুর রহমান মুন্সি ঃ

শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সুপেয় পানির ফিল্টার সংস্কার ও আধুনিকীকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সেলিমুজ্জামান সেলিম বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের কারিগর হবে আজকের নবীন শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই চলবে না, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মানবিক ও নৈতিক মূল্যবোধ ধারণের পাশাপাশি মা-বাবা ও শিক্ষকদের সম্মান করতে হবে।

তিনি আরও বলেন, কলেজ কর্তৃপক্ষ এখন নিজেদের পরিকল্পনা ও পছন্দ অনুযায়ী স্বাধীনভাবে অনুষ্ঠান আয়োজন করতে পারছে। অতীতে এ ধরনের আয়োজনে নানা ছোটখাটো জটিলতা ও প্রতিবন্ধকতা ছিল। আজ থেকে শিক্ষার্থীদের এসব জটিলতা থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান, পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, ইউরোপিয়ান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সাবরিনা বিনতে আহমেদ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, যুবদলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। সঞ্চালনা করেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কবি মাহবুব হাসান বাবর।

অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এ ছাড়া প্রধান অতিথি কলেজের সুপেয় পানির ফিল্টার সংস্কার ও আধুনিকীকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের উদ্যোগে বাস্তবায়িত এ কার্যক্রমের ফলে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho