1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

রাজৈরে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ সমাবেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৬০৫ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রাজৈর উপজেলা শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) উপজেলা সদরের পোড়াহলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সদরের প্রধান সড়ক ও উপজেলা চত্বরে ক্ষেতমজুরদের একটি লাল পতাকার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন রেজা, উপজেলা কমিটির নেতা সুলতান আহমেদ, আব্দুল আলীম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, টেকেরহাটে ভূমিহীন মানুষ খাসজমির জন্য দীর্ঘ দিন ধরে লড়াই সংগ্রাম করে আসছে। টেকেরহাটে ভেন্নাবারীমৌজা, শংকরদি মৌজা, বদরপাশা মৌজা, নাগরদী মৌজায় খাসজমি থাকা সত্ত্বেও ভূমিহীন মানুষের মাঝে খাস জমি বিতরণ করছে না প্রসাশন। অনেকে খোলা আকাশের নীচে বাঁধের উপর মানবেতর জীবন যাপন করছে। কিছু আশ্রায়ন প্রকল্পের ঘর করলেও সেটা প্রকৃত ভূমিহীন মানুষ পায় নাই। অভিযোগ আছে হাজার হাজার টাকার বিনিময়ে সেগুলো বিতরণ করা হয়েছে। ক্ষেতমজুররা ভিক্ষা চায় না। তারা সারা বছর কাজ চায়। তাদের দুটি হাত আছে, সেই হাত দিয়ে কাজ করে খেতে চায়। সারা বছর কাজের ব্যবস্থার পাশাপাশি ১০০দিনের কর্মসৃজন কর্মসূচি পুনরায় সব উপজেলায় চালু করতে হবে এবং দৈনিক মজুরি ৮০০ টাকা দিতে হবে। অবিলম্বে পল্লী রেশনীং ব্যবস্থা চালু করতে হবে। গ্রামীণ বরাদ্দ লুটপাট, দলীয়করণ ও স্বজনপ্রীতি বন্ধ করতে হবে। ৬০ বছর হলেই ক্ষেতমজুরদেরকে মাসিক ১০ হাজার টাকা করে পেনশন দিতে হবে। ক্ষেতমজুরদের কর্মক্ষম সন্তানদের ভোকেশনাল, আইটিসহ বিদেশে কাজের উপযুক্ত করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র জেলায় জেলায় চালু করতে হবে। শিক্ষিতদের সরকারি খরচে বিদেশে পাঠাতে হবে এবং তাদের প্রেরিত রেমিট্যান্স থেকে মাসিক সহজ কিস্তিতে খরচের টাকা কেটে রাখতে হবে। খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho