1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। কাশিয়ানীতে যাত্রীবাহী বাস খাদে, আহত ১২ জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জে দুর্বৃত্তদের বিরুদ্ধে অসহায় এক পরিবারের ওপর হামলা সহ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৪ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মেডিলাইফ জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল ইংরেজি বিভাগ, বাইউস্টের উদ্যোগে প্রফেশনাল কমিউনিকেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ Time View

সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন
– সেলিমুজ্জামান সেলিম

খান মাহমুদ রাজু ঃ
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানীর আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুরে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশের মানুষ আজ একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আগামীর স্বপ্ন দেখছে। এই স্বপ্ন বাস্তবায়নে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমি সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে চাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মুন্সী, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান টুটুল, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সাজেদুর রহমান মোরাদ মৃধা, সমাজসেবী প্রবাসী এলান মুন্সী, কাউসার মাস্টার, বিএনপি নেতা আসলাম মুন্সী, যুবদল নেতা এনামুল হাসান মাসুদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে নেতাকর্মী ও এলাকাবাসী ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho