1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কোটালীপাড়ায় পুড়িয়ে ধ্বংস করা হলো ১৯ লাখ টাকার অবৈধ চায়নাদুয়ারী জাল

  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৪৬ Time View

কোটালীপাড়ায় পুড়িয়ে ধ্বংস করা হলো ১৯ লাখ টাকার অবৈধ চায়নাদুয়ারী জাল

রিকি শেখ গোপালগঞ্জ প্রতিবিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ৩১৮ পিচ অবৈধ চায়নাদুয়ারী জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পযর্ন্ত কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ও পঞ্জুরী ইউনিয়নে এ অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসন।
কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, উপজেলার বিভিন্ন বিলে অবৈধ চায়নাদুয়ারী জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন খাল ও বিলে অভিযান চালানো হয়। এসময় এসব খাল ও বিল থেকে প্রায় ২১৬ পিচ অবৈধ চায়নাদুয়ারী জাল জব্দ করা হয়। পরে কলাবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অপরদিকে, পিঞ্জুরী ইউনিয়নের বিভিন্ন খাল ও বিলে অভিযান চালান উপজেলা প্রশাসন। এসময় ওই ইউনিয়নের বিভিন্ন খাল ও বিল থেকে ১০২ পিচ অবৈধ চায়নাদুয়ারী জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, দেশীয় মাছ রক্ষার্থে এ অভিযান চালানো হচ্ছে। অভিযানকালে কলাবাড়ী ও পঞ্জুরী ইউনিয়নের বিভিন্ন খাল ও বিল থেকে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ৩১৮ পিচ অবৈধ চায়না জাল জব্দ করা হয়। চায়না জাল দিয়ে মাছ শিকারের ফলে অবাধে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ অভিযানকালে গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho