1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৮ Time View

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ-২ আসনে ঘোড়া প্রতীকে (স্বতন্ত্র) এমপি প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

নির্বাচনী প্রচার শেষে রাতে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে তাড়াহুড়ো করে দৌড় দিতে গিয়ে পড়ে গিয়ে তিনি আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার নতুন চর ভূঁইয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মোঃ সিপন ভূঁইয়া জানান, নির্বাচনী প্রচার শেষ করে গাড়িভাড়া দেওয়ার জন্য টাকা আনতে বাড়িতে যাচ্ছিলেন তিনি। বাড়ির রাস্তায় পৌঁছানোর আগেই অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে আহত হন। তবে কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছুই টবলতে পারেননি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত প্রার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho