1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক* *১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি

মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ও দিঘনগর ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির এর দির্দেশনায় রুইতাল,বড় পাথার ও ভেদুড়া বিলে অভিযান চালিয়ে ২০৭ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার মৎস্য দপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম। অভিযানে বিভিন্ন জলাশয় থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জালগুলো উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ রক্ষা, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বলেন, চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। তাই নিষিদ্ধ এ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho