1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গুজব – অপপ্রচার ও সমসাময়িক বিষয়ের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত আলোর পথের দিগনগর ইউনিয়ন সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার প্রদান গোপালগঞ্জে এক পাট ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে ফরিদগঞ্জে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান

নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে “নজরুল বর্ষ” উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহাতাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ নাঈম, এসজে স্কুলের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদউদ্দীন আহমেদসহ অনেকে।

প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। নজরুলসংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য, হামদ, নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কবি। তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho