অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
অর্থের অভাবে একমাত্র শিশু সন্তানকে বাঁচাতে দিশেহারা হয়ে পড়েছে বাবা-মা।
গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বলাইকৈড় পশ্চিমপাড়া বড় কাজী বাড়ির সাহান শেখ ও শিফালী আক্তার দম্পত্তির এক মাত্র সন্তান রাফছান ।
তিন বছর আগে ঘর উজ্জ্বল করে এসেছিলেন দুনিয়াতে। বয়স মাত্র সাড়ে তিন বছর, যে বয়সে খেলাধুলা আর হাসি-আনন্দে সময় কাটানোর কথা, সেই বয়সে শরীরে বয়ে বেড়াচ্ছে জটিল রোগ। শিশুটি বোনম্যারো জটিল রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সন্তানের চিকিৎসা খরচ বহন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছে শিশুটির পরিবার।
শিশু রাফছানের চিকিৎসার জন্য প্রায় ৪১লাখ টাকা প্রয়োজন। যা বহন করা এই পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আবেদন শিশু রাফছানকে বাঁচাতে এগিয়ে আসুন।
তাদের প্রত্যাশা, সকলের সহযোগিতায় দ্রুত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে ছোট্ট রাফছান।
শিশু রাফছানকে বাঁচাতে সহযোগিতা করতে এই নাম্বারে 01726219406 যোগাযোগ করে পাঠাতে পারবেন।
Leave a Reply