1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু

গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলায় পূর্ববিরোধের জেরে জিল্লাল খান নামে এক পাট ব্যবসায়ীকে পথরোধ করে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। আহত জিল্লাল খান বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহতের স্ত্রী লিপচা খানম (৩০) বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, জিল্লাল খান পাটের ব্যবসা করেন। গত ২৪ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পাট বিক্রি করে বাড়ি ফেরার পথে সদর থানার সিলনা এলাকার সিলনা সুইচ গেটের সামনে পৌঁছালে অভিযুক্তরা তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

অভিযোগ অনুযায়ী, জিল্লাল খান প্রতিবাদ করলে ১ নম্বর অভিযুক্ত সাহাদ আলী মোল্লার নির্দেশে আখির মোল্লা তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেন। জিল্লাল মাথা সরিয়ে নিলে কোপটি তাঁর ডান কানের পেছনে লেগে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়।

পরে তিনি মাটিতে পড়ে গেলে জাকির মোল্লা ও আবুর বান লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে বলা হয়েছে। এতে তাঁর বাম পায়ে গুরুতর হাড়ভাঙা জখম হয়। একপর্যায়ে সাহাদ আলী মোল্লা রামদা দিয়ে আবারও তাঁর মাথায় আঘাতের চেষ্টা করেন। জিল্লাল মাথা সরিয়ে নিলে আঘাতটি তাঁর চোখের নিচে লাগে। এতে সেখানেও রক্তাক্ত জখম হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা জিল্লালকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন। এ সময় শাওন মোল্লা তাঁর লুঙ্গির কোচরে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

জিল্লালের চিৎকার শুনে চুন্নু খান ও মওলা মোল্লাসহ স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদেরও হুমকি দেন। অভিযোগে বলা হয়েছে, সুযোগ পেলে জিল্লালকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্থানীয় লোকজন আহত জিল্লাল খানকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় আহত ব্যবসায়ীর স্ত্রী একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho