1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গুজব – অপপ্রচার ও সমসাময়িক বিষয়ের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত আলোর পথের দিগনগর ইউনিয়ন সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার প্রদান গোপালগঞ্জে এক পাট ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
বিকেলের মুকসুদপুর। কলেজ মোড় বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকায় ধীরে ধীরে জমতে শুরু করেছে নেতাকর্মীদের ভিড়। কারও হাতে দলীয় পতাকা, কারও কণ্ঠে স্লোগান। চারপাশে যেন উৎসবের আবহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরকে স্মরণ করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও র‍্যালি। মুকসুদপুর উপজেলা বিএনপি ও মুকসুদপুর পৌর বিএনপি এ আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু), এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তব্য রাখেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মো. সাজ্জাদ করিম মন্টু, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য আজিজ মাস্টার, দিগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবায়দুল ইসলাম, খান্দারপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সাহিদুল ইসলাম মুন্সী, ভাবড়াসুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তবিবুর রহমান ফাকের, পশারগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মীর, কাশালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শংকর বাড়ৈ, উজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন সরদার, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ সিকদার, সদস্য সচিব মাহফুজ মৃধা, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী এবং উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সভার পূর্বে নেতাকর্মীদের অংশগ্রহণে বের করা হয় এক বর্ণাঢ্য র‍্যালি। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে মুকসুদপুরের বিভিন্ন সড়ক। র‍্যালিটি কমলাপুর ব্রীজ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড কলেজ মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান, দলীয় পতাকা আর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুকসুদপুরের রাজপথে তৈরি হয় এক উৎসবমুখর দৃশ্য।
৪৮ বছরের রাজনৈতিক পথচলার স্মৃতিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচি শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা ছিল না; মুকসুদপুরে বিএনপির নেতাকর্মীদের কাছে এটি ছিল নিজেদের রাজনৈতিক ঐতিহ্য, সাংগঠনিক শক্তি ও পারস্পরিক সংহতি প্রকাশেরও একটি উপলক্ষ।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho